খেলাধূলা ডেস্ক : পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স। সেই ম্যাচে লাহোরের ফখর জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বল টেম্পারিংয়ের। মাঠের আম্পায়াররা তাৎক্ষণিক ৫ রানের পেনাল্টি দেন এই ঘটনায়। এবার শোনা যাচ্ছে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ফখর।

পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ফখরকে লেভেল-৩ অপরাধে চার্জ করা হয়েছে, যা পিএসএল মৌসুমে প্রথমবারের জন্য হলে ন্যূনতম এক ম্যাচ এবং সর্বাধিক দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া ...

খেলাধূলা ডেস্ক : পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স। সেই ম্যাচে লাহোরের ফখর জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বল টেম্পারিংয়ের। মাঠের আম্পায়াররা তাৎক্ষণিক ৫ রানের পেনাল্টি দেন এই ঘটনায়। এবার শোনা যাচ্ছে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ফখর।

পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ফখরকে লেভেল-৩ অপরাধে চার্জ করা হয়েছে, যা পিএসএল মৌসুমে প্রথমবারের জন্য হলে ন্যূনতম এক ম্যাচ এবং সর্বাধিক দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ম্যাচ রেফারি রোশান মহানামা আগামী দুই দিনের মধ্যে শুনানি পরিচালনা করবেন এবং ফখর জামান অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন।

গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর ও করাচির ম্যাচের শেষ ওভারের ঘটনা। জেতার জন্য করাচির দরকার ছিল ১৪ রান। বোলিং করতে আসেন হারিস রউফ। হারিসের হাতে বল যাওয়ার আগে সেটি হাতে নেন ফখর জামান। তাদের দিকে নজর রাখছিলেন মাঠের আম্পায়ার ফয়সাল। পরে তিনি বল পরীক্ষা করে মনে করেন এর অবস্থা পরিবর্তন করা হয়েছে, ফলে ফিল্ডিং দল লাহোরকে পাঁচ রানের পেনাল্টি দেওয়া হয়।

এই পেনাল্টি পেয়ে সুবিধা হয় করাচির। কোনো বল হওয়ার আগেই শেষ ওভারের ১৪ রানের লক্ষ্য নেমে আসে ৯ রানে। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে দলকে রোমাঞ্চকর চার উইকেটের জয় এনে দেন আব্বাস আফ্রিদি।

এটি পাকিস্তান সুপার লিগের খেলার শর্তাবলীর ধারা ৪১.৩ অনুযায়ী করা হয়েছে, যা আম্পায়ারদের ‘বারবার এবং অনিয়মিতভাবে বল পরীক্ষা ’ ক্ষমতা দেয়। শর্তাবলীতে বলা হয়েছে।

অন্যদিকে, কিংসের হাসান আলীকে ১৯তম ওভারে হাসিবুল্লাহর উইকেট উদযাপনের কারণে ম্যাচ ফি’র ১০% জরিমানা করা হয়েছে। তার কর্মকাণ্ড লেভেল-১ অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।