দুই কোম্পানির ১৪৫৮.৫০ কোটি টাকার বন্ড অনুমোদন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিটি সুগার ইন্ডাস্ট্রিজ ও সাজিদা ফাউন্ডেশনের ১ হাজার ৪৫৮ কোটি ৫০ লাখ টাকার বন্ড অনুমোদন দিয়েছে।
সোমবার (৩৯ মার্চ) ১০০৬তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
সিটি সুগার : কোম্পানিটির ১ হাজার ৩০০ কোটি টাকা অভিহিত মূল্যের ০৩ বছর মেয়াদী ১০০ সিকিউরড (Mortgage-Backed), Non-convertible, Fully Redeemable, Zero-Coupon Bond এর প্রস্তাব অনুমোদন করেছে। যার Discount Rate প্রায় ১৩.৫০%। বন্ডটি প্রাইভেট ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিটি সুগার ইন্ডাস্ট্রিজ ও সাজিদা ফাউন্ডেশনের ১ হাজার ৪৫৮ কোটি ৫০ লাখ টাকার বন্ড অনুমোদন দিয়েছে।
সোমবার (৩৯ মার্চ) ১০০৬তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
সিটি সুগার : কোম্পানিটির ১ হাজার ৩০০ কোটি টাকা অভিহিত মূল্যের ০৩ বছর মেয়াদী ১০০ সিকিউরড (Mortgage-Backed), Non-convertible, Fully Redeemable, Zero-Coupon Bond এর প্রস্তাব অনুমোদন করেছে। যার Discount Rate প্রায় ১৩.৫০%। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং বীমা কোম্পানিসমূহদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিকট বিদ্যমান দায় পরিশোধে ব্যবহৃত হবে। উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে BRAC EPL Investments Limited এবং Arranger হিসাবে কাজ করবে BRAC Bank PLC। এছাড়াও উক্ত বন্ডটি Alternative Trading Board এ তালিকাভুক্ত হবে।
সাজিদা ফাউন্ডেশন : বাংলাদেশের প্রথম অরেঞ্জ বন্ড হিসেবে সাজিদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকা অভিহিত মূল্যের ১ হতে ৩ বছর মেয়াদী Non-Convertible, Fully Redeemable, Unsecured, Orange Zero-Coupon Bond এর প্রস্তাব অনুমোদন করেছে যার discount Rate হবে ৭.০% হতে ১১.৫০% এর মধ্যে। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে এবং এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৩,৩৩,৩৩৩/- (তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশত তেত্রিশ) টাকা।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সাজিদা ফাউন্ডেশন সম্পূর্ণরূপে তাদের মাইক্রোফাইন্যান্স পোর্টফোলিও শক্তিশালী ও সম্প্রসারণে ব্যবহার করবে।
অরেঞ্জ বন্ডটির মাধ্যমে উত্তোলিত অর্থ বিশেষভাবে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি সেবা বৃদ্ধি এবং সর্বোপরি নারী ক্ষমতায়নের জন্য ব্যবহৃত হবে।
উল্লেখ্য যে, অরেঞ্জ বন্ডটির মাধ্যমে উত্তোলিত অর্থ আন্তর্জাতিক মান পরিপালন করে ব্যবহার করা হবে মর্মে Impact Investment Exchange (IIX) সেকেন্ড পার্টি মতামত(SPO) দিয়েছে। উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে DBH Finance PLC এবং Arranger হিসাবে কাজ করবে BRAC EPL Investments Limited। এছাড়াও উক্ত বন্ডটি Alternative Trading Board এ তালিকাভুক্ত হবে।
