অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা না থাকা সত্ত্বেও অর্থ উপদেষ্টার পরিচিত হওয়ার সুবাদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন খন্দকার রাশেদ মাকসুদ। যার নেতৃত্বাধীন কমিশন শেয়ারবাজারে অতল গহ্বরে নিয়ে গেছে। এ অবস্থা থেকে উত্তোরণে মাকসুদ কমিশনের অপসারণের অপেক্ষায় শেয়ারবাজারের বিনিয়োগকারী থেকে শুরু করে বস স্টেকহোল্ডাররা।

বিএসইসির বর্তমান মাকসুদের নেতৃত্বাধীন কমিশন গত ১৮ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা না থাকা সত্ত্বেও অর্থ উপদেষ্টার পরিচিত হওয়ার সুবাদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন খন্দকার রাশেদ মাকসুদ। যার নেতৃত্বাধীন কমিশন শেয়ারবাজারে অতল গহ্বরে নিয়ে গেছে। এ অবস্থা থেকে উত্তোরণে মাকসুদ কমিশনের অপসারণের অপেক্ষায় শেয়ারবাজারের বিনিয়োগকারী থেকে শুরু করে বস স্টেকহোল্ডাররা।

বিএসইসির বর্তমান মাকসুদের নেতৃত্বাধীন কমিশন গত ১৮ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২২০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৯৪ পয়েন্ট।

এর আগে টানা ৩ কার্যদিবসের পতনের মধ্যে মঙ্গলবার ৫২ পয়েন্ট, সোমবার ৪১ পয়েন্ট ও রবিবার ৪৪ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৬২৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭১৯ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৯৩ কোটি ৮৩ লাখ টাকার বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৫ টি বা ১৬.৫০ শতাংশের। আর দর কমেছে ৩০৬ টি বা ৭৭.৬৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৩ টি বা ৫.৮৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০ টির, কমেছে ১১৫ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৯৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২০০ পয়েন্ট বেড়েছিল।