ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (০২ এপ্রিল) ব্লক মার্কেটে ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ১৪ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ৩৭ টি শেয়ার ৫৩০ বার হাত বদলের মাধ্যমে ১৪ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (০২ এপ্রিল) ব্লক মার্কেটে ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ১৪ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ৩৭ টি শেয়ার ৫৩০ বার হাত বদলের মাধ্যমে ১৪ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ জিকিউ বলপেনের ১ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে।