সাপ্তাহিক লেনদেনের ২২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ-০২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৩ হাজার ৩৪১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২২.১২ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯০ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২২.১২ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ-০২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৩ হাজার ৩৪১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২২.১২ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯০ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২২.১২ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২০ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.১১%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - ওরিয়ন ইনফিউশনের ৩.১০%, সামিট অ্যালায়েন্স পোর্টের ২.৪৬%, খান ব্রাদার্সের ২.২৫% ব্র্যাক ব্যাংকের ২.২১%, টেকনো ড্রাগসের ১.৯৭%, সিটি ব্যাংকের ১.৯৬%, ফাইন ফুডসের ১.৭০%, বিডি থাই ফুডের ১.৬৮% ও হাক্কানী পাল্পের ১.৬৮% লেনদেন হয়েছে।