শেয়ারবাজারে বড় ধরনের পরিবর্তন আনা হবে- অর্থমন্ত্রী
অর্থ বাণিজ্য প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেয়ারবাজারের সমস্যা সম্পর্কে আপনারা শিগগিরই শুনতে পাবেন; সেখানে বড় ধরনের পরিবর্তন আসবে। আমরা শেয়ারবাজারকে বিনিয়োগকারী এবং যারা লিস্টেড হবে, তাদের জন্য একটি সত্যিকারের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।
শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। এ অনুষ্ঠানে কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) অনুষ্ঠিত চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষাবৃত্তি প্রদান করা ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেয়ারবাজারের সমস্যা সম্পর্কে আপনারা শিগগিরই শুনতে পাবেন; সেখানে বড় ধরনের পরিবর্তন আসবে। আমরা শেয়ারবাজারকে বিনিয়োগকারী এবং যারা লিস্টেড হবে, তাদের জন্য একটি সত্যিকারের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।
শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। এ অনুষ্ঠানে কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) অনুষ্ঠিত চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এতে তিনি প্রধান অতিথি ছিলেন। ইয়ং ওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় বড় বিনিয়োগের জন্য এত দিন সবাই ব্যাংকের ওপর নির্ভর করত, যা ব্যাংকিং খাতে সমস্যার সৃষ্টি করেছে। আমরা চাই, বড় বিনিয়োগগুলো যেন শেয়ারবাজার থেকে আসে। এতে বিনিয়োগকারীরা ও তালিকাভুক্ত কোম্পানিগুলো স্বস্তি পাবে এবং অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।