বিনিয়োগকারীরা হারালো ১৭ হাজার ৫১৩ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৯ মার্চ-০২ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১৭ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৯ মার্চ-০২ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা বা ২ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৩৪১ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৫৬ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৮৪ কোটি ৯০ লাখ টাকার বা ২৬ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২২০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৬০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭২ টির বা ৪৪.১০ শতাংশের, কমেছে ২০৬ টির বা ৫২.৮২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির বা ৩.০৭ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৮৮ কোটি ১৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৩ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৭০১পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৭ টির দর বেড়েছে, ১৫২ টির দর কমেছে এবং ২৮ টির দর অপরিবর্তিত রয়েছে।
