সোনালি লাইফের ট্রেডিং কোড পরিবর্তন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড ও নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘সোনালি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আর ট্রেডিং কোড "SONALILIFE" থেকে "SLIPLC" করা হয়েছে।
আগামি রবিবার (০৬ এপ্রিল) থেকে কোম্পানিটির নতুন নাম ও ট্রেডিং কোড কার্যকর হবে। নাম ও ট্রেডিং ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড ও নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘সোনালি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আর ট্রেডিং কোড "SONALILIFE" থেকে "SLIPLC" করা হয়েছে।
আগামি রবিবার (০৬ এপ্রিল) থেকে কোম্পানিটির নতুন নাম ও ট্রেডিং কোড কার্যকর হবে। নাম ও ট্রেডিং কোড সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।