মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাড়ার শঙ্কার মধ্যেই শেয়ারবাজারে উত্থান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা-ইসারায়েলের যুদ্ধ শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। এরমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকবার যুদ্ধ থামার ইঙ্গিত দিলেও শনিবার যুদ্ধ বৃদ্ধির হুঙ্কার দিয়েছেন। যাতে শেয়ারবাজারে বড় পতন হয়। তবে সোমবার ওই যুদ্ধ ১ মাসের বিরতির সম্ভাবনা নিয়ে খবরে শেয়ারবাজারে সামান্য উত্থান হয়। এরপরে ট্রাম্প আবারো ইরানকে ধংস করে দেওয়ার হুমকি দিয়েছে। এসত্ত্বেও মঙ্গলবার (০৭ এপ্রিল) শেয়ারবাজারে উত্থান হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা-ইসারায়েলের যুদ্ধ শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। এরমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকবার যুদ্ধ থামার ইঙ্গিত দিলেও শনিবার যুদ্ধ বৃদ্ধির হুঙ্কার দিয়েছেন। যাতে শেয়ারবাজারে বড় পতন হয়। তবে সোমবার ওই যুদ্ধ ১ মাসের বিরতির সম্ভাবনা নিয়ে খবরে শেয়ারবাজারে সামান্য উত্থান হয়। এরপরে ট্রাম্প আবারো ইরানকে ধংস করে দেওয়ার হুমকি দিয়েছে। এসত্ত্বেও মঙ্গলবার (০৭ এপ্রিল) শেয়ারবাজারে উত্থান হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৫৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১০ পয়েন্ট।
আজ ডিএসইতে ৫৯৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৭০ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ২২ লাখ টাকার বা ২৭ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৫ টি বা ৬৯.৯৭ শতাংশের। আর দর কমেছে ৭০ টি বা ১৭.৮১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.২১ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮ টির, কমেছে ৭০ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৯০ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়েছিল।