যুদ্ধ বিরতি ভেঙ্গে যাওয়ার শঙ্কায় পতনে ফিরল শেয়ারবাজার
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের যুদ্ধ বিরতির ঘোষনায় বুধবার (০৮ এপ্রিল) শেয়ারবাজারে বড় ইতিবাচক প্রভাব পড়ে। তবে একদিন না যেতেই যুদ্ধ বিরতি ভেঙ্গে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে এখনো থেমে থেমে যুদ্ধ চলছে। এই অবস্থায় বৃহস্পতিবার (০৯ এপ্রিল) শেয়ারবাজার আবার পতনে ফিরে গেছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৫৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৬১ পয়েন্ট। ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের যুদ্ধ বিরতির ঘোষনায় বুধবার (০৮ এপ্রিল) শেয়ারবাজারে বড় ইতিবাচক প্রভাব পড়ে। তবে একদিন না যেতেই যুদ্ধ বিরতি ভেঙ্গে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে এখনো থেমে থেমে যুদ্ধ চলছে। এই অবস্থায় বৃহস্পতিবার (০৯ এপ্রিল) শেয়ারবাজার আবার পতনে ফিরে গেছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৫৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৬১ পয়েন্ট। যা মঙ্গলবার ৩৪ পয়েন্ট ও সোমবার ১০ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৯১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২১৪ কোটি ৭৩ লাখ টাকার বা ২২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭০ টি বা ১৭.৯৫ শতাংশের। আর দর কমেছে ৩০৬ টি বা ৭৮.৪৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৪ টি বা ৩.৫৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ১১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০ টির, কমেছে ১০৭ টির এবং পরিবর্তন হয়নি ১৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮১৮ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩২৮ পয়েন্ট বেড়েছিল।