বিনিয়োগকারীরা হারালো ৭৩৭ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৫-০৯ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৭৩৭ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ০.২০ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৭৩৭ কোটি টাকা বা ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৫-০৯ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৭৩৭ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ০.২০ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৭৩৭ কোটি টাকা বা ০.১১ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৩৪৮ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৪১ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৫৪ লাখ টাকার বা ০.২০ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২৫৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৬৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৮ টির বা ৩৫.৬৫ শতাংশের, কমেছে ২২০ টির বা ৫৬.৮৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির বা ৭.৪৯ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৪৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৭৪পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৩ টির দর বেড়েছে, ১৪৪ টির দর কমেছে এবং ৩০ টির দর অপরিবর্তিত রয়েছে।
