অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১২ এপ্রিল) ব্লক মার্কেটে ৪০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৬৭ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ২২০ টি শেয়ার ৯১২ বার হাত বদলের মাধ্যমে ৬৭ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিকিউ বলপেনের ৬ কোটি ৪২ লাখ টাকার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১২ এপ্রিল) ব্লক মার্কেটে ৪০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৬৭ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ২২০ টি শেয়ার ৯১২ বার হাত বদলের মাধ্যমে ৬৭ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিকিউ বলপেনের ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ৬ কোটি ২২ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রীমের ৬ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।