অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১২ এপ্রিল) মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইতে ৪৭ শতাংশের বেশি কোম্পানির দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৭১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬০ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১২ এপ্রিল) মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইতে ৪৭ শতাংশের বেশি কোম্পানির দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৭১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬০ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ৬০ কোটি ২৪ লাখ টাকার বা ৮ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৮ টি বা ৪৭.১১ শতাংশের। আর দর কমেছে ১৪৫ টি বা ৩৬.৩৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬ টি বা ১৬.৫৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৫৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০ টির, কমেছে ৭৮ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৭৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩২৮ পয়েন্ট বেড়েছিল।