অর্থ বাণিজ্য প্রতিবেদক : গুঞ্জন ছিল আগেই। এবার বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান। রবিবার (১২ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে পাঠানো হলো তিন মাসের ছুটিতে।

গত বছরের ৩ আগস্ট এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান ওমর ফারুক খান। তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন বোর্ড সভায় উপস্থিত একাধিক সদস্য। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গুঞ্জন ছিল আগেই। এবার বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান। রবিবার (১২ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে পাঠানো হলো তিন মাসের ছুটিতে।

গত বছরের ৩ আগস্ট এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান ওমর ফারুক খান। তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন বোর্ড সভায় উপস্থিত একাধিক সদস্য। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার নিয়োগে গত বছরের ২ আগস্ট অনাপত্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বিভিন্ন অনিয়ম-জালিয়াতিতে সম্পৃক্ততার অভিযোগে মে মাসেই চাকরি হারান ব্যাংকের সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলা। এর পর থেকে এমডির চলতি দায়িত্ব পালন করছিলেন ওমর ফারুক খান।

ইসলামী ব্যাংকের সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ ওমর ফারুক খানকে গত বছরের ১০ জুলাই নিয়মিত এমডি নিয়োগ দিয়ে অনাপত্তির জন্য পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকে। ২৪ জুলাই সেখানেই দেন সাক্ষাৎকার। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে অনাপত্তির চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন ওমর ফারুক খান। বিগত আওয়ামী সরকারের সময় ডিএমডি অবস্থায় তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। এরপর তিনি যোগ দেন এনআরবি ব্যাংকে। সেখানে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। সর্বশেষ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) করা হয় তাকে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৫ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয় ওমর ফারুক খানকে।