অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের যুদ্ধ বিরতির ঘোষনায় বুধবার (০৮ এপ্রিল) শেয়ারবাজারে বড় ইতিবাচক প্রভাব পড়ে। ঊভয়ের মধ্যে চুক্তির সম্ভাবনা নিয়ে এরপরেও বাজারে উত্থান হয়েছিল। তবে আলোচনার মাধ্যমে কোন পক্ষই চুক্তিতে আসেনি। যাতে সোমবার (১৩ এপ্রিল) শেয়ারবাজার আবার পতনে ফিরে গেছে।

সোমবার (১৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৩০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৪ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৭৯৩ কোটি ৪৩ ...

সোমবার ডিএসইতে ৭৯৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ৪৩ কোটি ৬৭ লাখ টাকার বা ৫ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৩ টি বা ৩১.৫৪ শতাংশের। আর দর কমেছে ২১৩ টি বা ৫৪.৬২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৮৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৪০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪ টির, কমেছে ৮৯ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৩৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়েছিল।