সোমবারও খান ব্রাদার্সের সর্বোচ্চ লেনদেন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দিনের ন্যায় সোমবারও (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - একমি পেস্টিসাইডসের ২৭.১৫ কোটি টাকার, সিটি ব্যাংকের ২৪.৯০ কোটি টাকার, মনোস্পুল বাংলাদেশের ২২.২৩ কোটি টাকার, কেডিএস এক্সেসরিজের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দিনের ন্যায় সোমবারও (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - একমি পেস্টিসাইডসের ২৭.১৫ কোটি টাকার, সিটি ব্যাংকের ২৪.৯০ কোটি টাকার, মনোস্পুল বাংলাদেশের ২২.২৩ কোটি টাকার, কেডিএস এক্সেসরিজের ১৬.৪০ কোটি টাকার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৫.২৭ কোটি টাকার, লাভেলো আইসক্রীমের ১৪.৯৪ কোটি টাকার, ডমিনেজের ১৪.৮১ কোটি টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৩.৬৭ কোটি টাকার ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৩.২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।