শেয়ারবাজারে নামমাত্র উত্থান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি নিয়ে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকে বসে উভয় দেশের প্রতিনিধিরা। তবে সমঝোতায় পৌছাতে না পারায় ওইবার চুক্তি হয়নি। এক সপ্তাহের ব্যবধানে আবারো চুক্তির লক্ষ্যে বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে উভয় দেশের প্রতিনিধিরা। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে বুধবার আশার সঞ্চার তৈরী হয়েছে। যাতে বুধবার (১৫ এপ্রিল) শেয়ারবাজার আবার উত্থানে ফিরেছে। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবারও ভালো উত্থানের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু দিনশেষে হয়েছে নামমাত্র।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের ...

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৫৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২৫ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৮০৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ৩০ কোটি ৩৩ লাখ টাকার বা ৪ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩১ টি বা ৩৩.২৫ শতাংশের। আর দর কমেছে ২০১ টি বা ৫১.০২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৭৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৩১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬ টির, কমেছে ৮৮ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৫৭ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছিল।