অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালে মুনাফা বেড়েছে ১ শতাংশ। এই সামান্য উত্থানের কারনে লভ্যাংশের অপরিবর্তিত রয়েছে। এ বছর কোম্পানিটি মুনাফার ৬৪% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে।

ডিএসই থেকে এ তথ্য পাওয়া গেছে।

কোম্পানিটির ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.৮৭ টাকা হিসেবে ৯ কোটি ৯৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১২% হিসেবে শেয়ারপ্রতি ১.২০ টাকা করে ৬ কোটি ৩৮ লাখ টাকার বা ৬৪.১৯% নগদ লভ্যাংশ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালে মুনাফা বেড়েছে ১ শতাংশ। এই সামান্য উত্থানের কারনে লভ্যাংশের অপরিবর্তিত রয়েছে। এ বছর কোম্পানিটি মুনাফার ৬৪% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে।

ডিএসই থেকে এ তথ্য পাওয়া গেছে।

কোম্পানিটির ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.৮৭ টাকা হিসেবে ৯ কোটি ৯৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১২% হিসেবে শেয়ারপ্রতি ১.২০ টাকা করে ৬ কোটি ৩৮ লাখ টাকার বা ৬৪.১৯% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ৩ কোটি ৫৬ লাখ টাকা বা ৩৫.৮১% কোম্পানিতে রেখে দেওয়া হবে।

কোম্পানিটির আগামী ১৮ জুন বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই লভ্যাংশ বিতরন করা হবে।

এর আগে ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১.৮৫ টাকা করে নিট ৯ কোটি ৮২ লাখ টাকা মুনাফা হয়েছিল। এর বিপরীতে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ হারে ৬ কোটি ৩৮ লাখ টাকার বা ৬৪.৯৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়। ওই বছর মুনাফার ৩ কোটি ৪৪ লাখ টাকা বা ৩৫.০৩ শতাংশ কোম্পানিতে রেখে দেয় সেন্ট্রাল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ১% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ১.৮৫ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ১.৮৭ টাকা।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৩ কোটি ১৫ লাখ টাকা। এ কোম্পানিটির শনিবার (১৮ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ৪০.৪০০ টাকায়।