তিতাস গ্যাসের প্রেফারেন্স শেয়ার অনুমোদন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০২৫ সালের ২৪ ডিসেম্বর বিশেষ সাধারন সভায় (ইজিএম) ইরিডিমঅ্যাবল ও নন কিউমুলেটিভ বৈশিষ্টের প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। সরকারের অর্থমন্ত্রণালয়ের অনুকূলে অভিহিত মূল্যে ২৮২ কোটি ৭৫ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন করা হয়েছিল।
যা পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০২৫ সালের ২৪ ডিসেম্বর বিশেষ সাধারন সভায় (ইজিএম) ইরিডিমঅ্যাবল ও নন কিউমুলেটিভ বৈশিষ্টের প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। সরকারের অর্থমন্ত্রণালয়ের অনুকূলে অভিহিত মূল্যে ২৮২ কোটি ৭৫ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন করা হয়েছিল।
যা পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন দাখিল করা হয়েছিল। যার আলোকে গত ১৫ এপ্রিল অনুমোদন দিয়েছে বিএসইসি।