অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মধ্যপ্রাচ্যে ফের ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। এতে করে শেয়ারবাজার পতনে ফিরে গেছে। যে ধারাবাহিকতা সোমবারের (২০ এপ্রিল) বাজারেও দেখা গেছে।

সোমবার (২০ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৩২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৯ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৮১৯ কোটি ২০ লাখ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ফের ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। এতে করে শেয়ারবাজার পতনে ফিরে গেছে। যে ধারাবাহিকতা সোমবারের (২০ এপ্রিল) বাজারেও দেখা গেছে।

সোমবার (২০ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৩২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৯ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৮১৯ কোটি ২০ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ৫ কোটি ৫৬ লাখ টাকার বা ১ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২০ টি বা ৩০.৮৫ শতাংশের। আর দর কমেছে ২০৭ টি বা ৫৩.২১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৯৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৩৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১ টির, কমেছে ৯০ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭২৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমেছিল।