অর্থ বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি কর্তৃপক্ষ লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ নির্ধারন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, রূপালি ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।

এসবের মধ্যে ব্র্যাক ব্যাংক ও রূপালি ইন্স্যুরেন্সের আগামী ২৬ এপ্রিল; ঢাকা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের ২৮ এপ্রিল; যমুনা ব্যাংকের ২৯ এপ্রিল এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩০ এপ্রিল এ সভা শুরু হবে। সভার দিন কোম্পানিগুলোর ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি কর্তৃপক্ষ লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ নির্ধারন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, রূপালি ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।

এসবের মধ্যে ব্র্যাক ব্যাংক ও রূপালি ইন্স্যুরেন্সের আগামী ২৬ এপ্রিল; ঢাকা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের ২৮ এপ্রিল; যমুনা ব্যাংকের ২৯ এপ্রিল এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩০ এপ্রিল এ সভা শুরু হবে। সভার দিন কোম্পানিগুলোর ২০২৫ সালের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত আসবে।