বিনোদন ডেস্ক : বিশ্ব যখন বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভাজনে লিপ্ত, তখন অ্যান হ্যাথাওয়ের মতো একজন বিশ্বখ্যাত তারকার মুখে আরবি শব্দ ‘ইনশাআল্লাহ’ শুনে মুগ্ধ নেটিজেনরা। সিনেমার প্রমোশনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি সত্যিই জীবনটাকে উপভোগ করতে চাই। আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন পেতে চাই, ইনশাআল্লাহ। আমি তেমনই আশা করি। ইনশাআল্লাহ!’

অ্যানের এই কথা বলার ধরনটি কোনো কৃত্রিমতা ছিল না, বরং খুব স্বাভাবিকভাবে শব্দটি তার মুখে ...

বিনোদন ডেস্ক : বিশ্ব যখন বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভাজনে লিপ্ত, তখন অ্যান হ্যাথাওয়ের মতো একজন বিশ্বখ্যাত তারকার মুখে আরবি শব্দ ‘ইনশাআল্লাহ’ শুনে মুগ্ধ নেটিজেনরা। সিনেমার প্রমোশনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি সত্যিই জীবনটাকে উপভোগ করতে চাই। আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন পেতে চাই, ইনশাআল্লাহ। আমি তেমনই আশা করি। ইনশাআল্লাহ!’

অ্যানের এই কথা বলার ধরনটি কোনো কৃত্রিমতা ছিল না, বরং খুব স্বাভাবিকভাবে শব্দটি তার মুখে ফুটে উঠেছিল। দুবাই ভিত্তিক রেডিও উপস্থাপক ক্রিস ফেডসহ আরও অনেকেই এই ভিডিওতে জানিয়েছেন প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন, মুসলিম সম্প্রদায় ছাড়াও দক্ষিণ এশিয়ায় হিন্দি ও উর্দু ভাষী মানুষের কাছে এই শব্দটি অত্যন্ত জনপ্রিয়। অনেক ভক্ত মন্তব্য করেছেন যে, আরব খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও নিজেদের প্রাত্যহিক কথাবার্তায় ব্যবহার করে থাকেন এই শব্দটি।

ব্যক্তিগত সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হয়েছে অ্যানের। পিপল ম্যাগাজিন তাকে স্বীকৃতি দিয়েছে ‘২০২৬ সালের বিশ্বের সবথেকে সুন্দরী তারকা’ হিসেবে। এই স্বীকৃতির জন্য অ্যান সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন ম্যাগাজিন কর্তৃপক্ষকে।

দীর্ঘ ২০ বছর পর আবারও ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ এর মাধ্যমে বড় পর্দায় ফিরছে ফ্যাশন জগতের আইকনিক চরিত্রগুলো। মিরান্ডা প্রিস্টলি (মেরিল স্ট্রিপ), অ্যান্ডি (অ্যান হ্যাথাওয়ে), এমিলি (এমিলি ব্লান্ট) এবং নাইজেল (স্ট্যানলি টুচি) আবারও রানওয়ে ম্যাগাজিনের সেই ঝকঝকে অফিসে হাজির হচ্ছেন।

ডেভিড ফ্র্যাঙ্কেল পরিচালিত এই সিক্যুয়ালে পুরনো তারকাদের পাশাপাশি দেখা যাবে কেনেথ ব্র্যানাগ, সিমোন অ্যাশলে এবং লুসি লিউ এর মতো নতুন মুখদেরও। ২০থ সেঞ্চুরি স্টুডিওসের ব্যানারে সিনেমাটি আগামী ১ মে ২০২৬ তারিখে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।