৯ মাসে রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে সরকার।
এর আগে ৮ মাসে রাজস্ব ঘাটতি ছিল ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে গত মার্চ মাসে রাজস্ব আদায়ে চলতি অর্থবছরের সবচেয়ে কম প্রবৃদ্ধির দেখা মিলেছে। জ্বালানি ঘাটতিসহ বিভিন্ন সংকটে অর্থনীতি যখন বিপদে তখন বড় রাজস্ব ঘাটতি ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে সরকার।
এর আগে ৮ মাসে রাজস্ব ঘাটতি ছিল ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে গত মার্চ মাসে রাজস্ব আদায়ে চলতি অর্থবছরের সবচেয়ে কম প্রবৃদ্ধির দেখা মিলেছে। জ্বালানি ঘাটতিসহ বিভিন্ন সংকটে অর্থনীতি যখন বিপদে তখন বড় রাজস্ব ঘাটতি উদ্বেগের।
মঙ্গলবার (২১ এপ্রিল) এনবিআরের প্রকাশ করা হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ২ লাখ ৫৯ হাজার ৯৯৬ কোটি টাকা ছিল। মার্চ মাস পর্যন্ত রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। সেই হিসাবে, ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা।
যদিও আলোচ্য সময়ে প্রবৃদ্ধি ১১ দশমিক ১৫ শতাংশ। মোট রাজস্ব আদায়ের মতো আয়কর, ভ্যাট ও শুল্কে প্রবৃদ্ধি আদায় হলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এই তিন খাতে যথাক্রমে ১১ দশমিক ২৫ শতাংশ, ১৩ দশমিক ৬৬ শতাংশ ও ৭ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ৯ মাসে আয়করে ১ লাখ ৩১ হাজার ৯৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি ১৭ লাখ টাকা। ভ্যাটে ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি ২৫ লাখ টাকা। শুল্কে ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি ২৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি ১৭ লাখ টাকা।
গত ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে রাজস্ব ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা। ওই বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা; আর এনবিআর আদায় করে ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা। অন্যদিকে গত মার্চ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৬৭ শতাংশ।
