বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’ ঘিরে ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। বছর শেষেই বড়পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি, আর তার আগেই একের পর এক চমক দিচ্ছে সিনেমাটি।

‘জওয়ান’র বিপুল সাফল্যের পর এবার অ্যাকশন-প্যাকড রূরে দেখা যাবে শাহরুখ খানকে। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ২০২৬ সালের বড়দিনের সপ্তাহান্তে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মুক্তির আগেই দারুণ সাড়া ফেলেছে ‘কিং’। সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর ইউটিউবে প্রায় ৪৪ মিলিয়ন ভিউ হয়েছে। ...

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’ ঘিরে ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। বছর শেষেই বড়পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি, আর তার আগেই একের পর এক চমক দিচ্ছে সিনেমাটি।

‘জওয়ান’র বিপুল সাফল্যের পর এবার অ্যাকশন-প্যাকড রূরে দেখা যাবে শাহরুখ খানকে। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ২০২৬ সালের বড়দিনের সপ্তাহান্তে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মুক্তির আগেই দারুণ সাড়া ফেলেছে ‘কিং’। সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর ইউটিউবে প্রায় ৪৪ মিলিয়ন ভিউ হয়েছে। এছাড়া মুক্তির তারিখ ঘোষণার টিজারও পেয়েছে ৩০ মিলিয়নের বেশি ভিউ, যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এরই মধ্যে এসেছে বড় খবর- মুক্তির আগেই প্রায় ২৫০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘কিং’। জানা গেছে, সিনেমাটির প্রেক্ষাগৃহ পরিবেশনার স্বত্ব (থিয়েট্রিক্যাল রাইটস) বিক্রি হয়েছে এই বিশাল অংকে।

সিনেমাটি শাহরুখ খানের ব্যক্তিগত জীবনেও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এই সিনেমায় তার মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন তিনি। ২০২৩ সালে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সুহানার। ‘কিং’ হবে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত তার প্রথম সিনেমা।

ভারতজুড়ে সিনেমাটির প্রেক্ষাগৃহ পরিবেশনার স্বত্ব কিনেছে পেন মারুধার। প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’র সঙ্গে প্রায় ২৫০ কোটি রুপির এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা চলতি বছরের অন্যতম বড় ডিল হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ দেশব্যাপী মুক্তি পাবে ‘কিং’। বড়দিনের ছুটিকে ঘিরে বক্স অফিসে বড় ঝড় তুলবে-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।