নয় কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি কর্তৃপক্ষ লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ নির্ধারন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, রূপালি ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্সে, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও রেকিট বেনকিজার।
এসবের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, রূপালি ব্যাংক ও প্রভাতি ইন্স্যুরেন্সের ২৮ এপ্রিল; সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, উত্তরা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ২৯ এপ্রিল; রেকিট বেনকিজারের ৩০ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি কর্তৃপক্ষ লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ নির্ধারন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, রূপালি ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্সে, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও রেকিট বেনকিজার।
এসবের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, রূপালি ব্যাংক ও প্রভাতি ইন্স্যুরেন্সের ২৮ এপ্রিল; সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, উত্তরা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ২৯ এপ্রিল; রেকিট বেনকিজারের ৩০ এপ্রিল এ সভা শুরু হবে। সভার দিন কোম্পানিগুলোর ২০২৫ সালের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত আসবে।