১০ কোম্পানির আর্থিক হিসাব প্রকাশের তারিখ ঘোষনা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থবছরের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ৯ মাসের ব্যবসা সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা অয়েল, তিতাস গ্যাস, ইন্ট্রাকো, রেনাটা, সোনারগাঁও টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, শাশা ডেনিমস ও কাশেম ইন্ডাস্ট্রিজ।
এসবের মধ্যে পদ্মা অয়েল, তিতাস গ্যাস ও ইন্ট্রাকোর ২৮ এপ্রিল; রেনাটা, সোনারগাঁও টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থবছরের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ৯ মাসের ব্যবসা সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা অয়েল, তিতাস গ্যাস, ইন্ট্রাকো, রেনাটা, সোনারগাঁও টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, শাশা ডেনিমস ও কাশেম ইন্ডাস্ট্রিজ।
এসবের মধ্যে পদ্মা অয়েল, তিতাস গ্যাস ও ইন্ট্রাকোর ২৮ এপ্রিল; রেনাটা, সোনারগাঁও টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২৯ এপ্রিল; শাশা ডেনিমস ও কাশেম ইন্ডাস্ট্রিজের ৩০ এপ্রিল এ সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর ৯ মাসের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।