অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালে মুনাফা বেড়েছে ৩ শতাংশ। এই সামান্য উত্থানের কারনে লভ্যাংশের অপরিবর্তিত রয়েছে। এ বছর কোম্পানিটি মুনাফার ৯১% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে।

ডিএসই থেকে এ তথ্য পাওয়া গেছে।

কোম্পানিটির ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.১০ টাকা হিসেবে ৯ কোটি ২৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১০% হিসেবে শেয়ারপ্রতি ১.০০ টাকা করে ৮ কোটি ৩৯ লাখ টাকার বা ৯০.৯০% নগদ লভ্যাংশ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালে মুনাফা বেড়েছে ৩ শতাংশ। এই সামান্য উত্থানের কারনে লভ্যাংশের অপরিবর্তিত রয়েছে। এ বছর কোম্পানিটি মুনাফার ৯১% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে।

ডিএসই থেকে এ তথ্য পাওয়া গেছে।

কোম্পানিটির ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.১০ টাকা হিসেবে ৯ কোটি ২৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১০% হিসেবে শেয়ারপ্রতি ১.০০ টাকা করে ৮ কোটি ৩৯ লাখ টাকার বা ৯০.৯০% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ৮৪ লাখ টাকা বা ৯.১০% কোম্পানিতে রেখে দেওয়া হবে।

কোম্পানিটির আগামী ২৯ জুন বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই লভ্যাংশ বিতরন করা হবে।

এর আগে ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১.০৭ টাকা করে নিট ৮ কোটি ৯৫ লাখ টাকা মুনাফা হয়েছিল। এর বিপরীতে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ হারে ৮ কোটি ৩৯ লাখ টাকার বা ৯৩.৭৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়। ওই বছর মুনাফার ৫৬ লাখ টাকা বা ৬.২৬ শতাংশ কোম্পানিতে রেখে দেয় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৩% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ১.০৭ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ১.১০ টাকা।

উল্লেখ্য, ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৩ কোটি ৮৮ লাখ টাকা। এ কোম্পানিটির বুধবার (২২ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ২১.৩০ টাকায়।