বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান
অযোগ্য খন্দকার রাশেদ মাকসুদকে সরিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খানকে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এলক্ষ্যে বিএসইসিতে চেয়ারম্যান নিয়োগে বয়স সীমা তুলে নেওয়ার পদক্ষেপ নিয়েছে। এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-তেও যেকোনো বয়সী চেয়ারম্যান নিয়োগ দিতে চায় সরকার।
বয়সের সীমা তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সর্বোচ্চ ৬৫ ...
অযোগ্য খন্দকার রাশেদ মাকসুদকে সরিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খানকে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এলক্ষ্যে বিএসইসিতে চেয়ারম্যান নিয়োগে বয়স সীমা তুলে নেওয়ার পদক্ষেপ নিয়েছে। এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-তেও যেকোনো বয়সী চেয়ারম্যান নিয়োগ দিতে চায় সরকার।
বয়সের সীমা তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান পদে থাকা যায়। আর আইডিআরএর চেয়ারম্যান পদে থাকা যায় ৬৭ বছর বয়স পর্যন্ত।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ দুই আইন সংশোধনের প্রস্তাব বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। যা বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। মন্ত্রিসভায় এই অনুমোদনের পরে সংসদের চলতি অধিবেশনেই আইন সংশোধনের বিষয়টি পাস হতে পারে বলে আশা করছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা। এরপর বিএসইসির বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে নতুন চেয়ারম্যান এবং আইডিআরএতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।
বিতর্কিত ও অযোগ্য খেতাব পাওয়া রাশেদ মাকসুদের জায়গায় পেশাদার হিসাববীদ মাসুদ খানকে নিয়োগ দিতে সরকার বয়স সীমা তুলে নিচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
মাসুদ খান বর্তমানে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন।
তিনি বহুজাতিক কোম্পানি (যেমন- বার্জার পেইন্টস, জিএসকে) এবং স্থানীয় করপোরেট গ্রুপে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, যার মধ্যে ২৩ বছর বোর্ড লেভেলে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাগত যোগ্যতা: তিনি ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক। পেশাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (ICAI) থেকে এফসিএ (FCA) এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICWAI) থেকে এফআইসিডব্লিউএ (FICWA) সনদপ্রাপ্ত।
অন্যান্য দায়িত্ব:
তিনি ম্যারিকো বাংলাদেশ, ব্যাট বাংলাদেশ (BAT Bangladesh) এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বোর্ড মেম্বার হিসেবেও কাজ করছেন। এছাড়া, তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশে (ICAB) শিক্ষাদান করেন।
বিশেষত্ব:
তিনি করপোরেট গভর্নেন্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অডিট এবং ট্যাক্সেশন বিষয়ে অভিজ্ঞ।
বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ৪ বছরের জন্য নিয়োগ পান ২০২৪ সালের ১৮ আগস্ট। সাবেক ব্যাংকার এই চেয়ারম্যান এখনো পদে আছেন। এদিকে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএর চেয়ারম্যান পদে ৪ বছরের জন্য নিয়োগ পান সাবেক সচিব এম আসলাম আলম। সরকারের ইশারায় তিনি এ বছরের ২ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এ সংস্থায় এখনো চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ দেয়নি সরকার।
উল্লেখ্য,বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে থাকার সর্বোচ্চ বয়স ছিল ৬৭ বছর। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ আগস্ট আহসান এইচ মনসুরকে নিয়োগ দিতে বয়সসীমা তুলে নেয়। ১০ এপ্রিল জাতীয় সংসদে গভর্নর পদে বয়সসীমা তুলে দেওয়ার বিল পাস হয়। ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ লাভেরও কোনো বয়সসীমা নেই।
