সাপ্তাহিক লেনদেনের ২২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৯-২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২১.৭৫ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯০ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২১.৭৫ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৯-২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২১.৭৫ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯০ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২১.৭৫ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩১ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৫৩%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - ডমিনেজের ৩.১৯%, একমি পেস্টিসাইডের ২.৩৪%, খান ব্রাদার্সের ২.২২% সামিট অ্যালায়েন্স পোর্টের ২.১৩%, লাভেলো আইসক্রীমের ২.০৯%, প্যারামাউন্ট টেক্সটাইলের ১.৮০%, এপেক্স স্পিনিংয়ের ১.৫৩%, রানার অটোর ১.৪৭% ও সিমটেক্সের ১.৪৫% লেনদেন হয়েছে।