এনভয় টেক্সটাইলের মুনাফা কমেছে ২ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ২ শতাংশ মুনাফা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৮৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৬.০৩ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ২ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৫৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৪৪ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ২ শতাংশ মুনাফা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৮৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৬.০৩ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ২ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৫৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৪৪ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.৯০ টাকা বা ৩৭ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১.২১ টাকায়।