বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনেত্রী আশু রেড্ডি
বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ও ‘বিগ বস’ তারকা আশু রেড্ডি-এর বিরুদ্ধে গুরুতর আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে লন্ডনে কর্মরত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাৎ করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভারতের হায়দরাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, ভুক্তভোগী যুবকের নাম ওয়াই ভি ধর্মেন্দ্র এবং তার বাবা সত্যনারায়ণ এই ...
বিনোদন ডেস্ক:ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ও ‘বিগ বস’ তারকা আশু রেড্ডি-এর বিরুদ্ধে গুরুতর আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে লন্ডনে কর্মরত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাৎ করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভারতের হায়দরাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, ভুক্তভোগী যুবকের নাম ওয়াই ভি ধর্মেন্দ্র এবং তার বাবা সত্যনারায়ণ এই মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে আশু রেড্ডি লন্ডন সফরে গেলে ধর্মেন্দ্রর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং অভিনেত্রী তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। সেই সূত্র ধরেই বিভিন্ন সময়ে বিপুল অঙ্কের অর্থ নেন আশু রেড্ডি—যার মোট পরিমাণ প্রায় ৯.৩৫ কোটি রুপি বলে অভিযোগ।
তবে অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আশু রেড্ডি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি অভিযোগগুলোকে ‘ভুয়া ও ভিত্তিহীন’ বলে দাবি করেন। একই সঙ্গে তার সম্মতি ছাড়া কোনো ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ভক্ত ও গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এই অভিনেত্রী।
বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। পুলিশি তদন্ত চলমান থাকলেও আশু রেড্ডি নিজের অবস্থানে অনড় থেকে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমার মাধ্যমে ক্যারিয়ার গড়ে তুলেছেন। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ ও ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’-সহ একাধিক সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। তবে তার জনপ্রিয়তার বড় মোড় আসে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস তেলেগু-তে অংশগ্রহণের পর, যেখানে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
