জামদানিতে নতুন রূপে ধরা দিলেন ছোট পর্দার তারকা
বিনোদন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার-এর জমকালো অনুষ্ঠানে আভিজাত্যময় উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই শুরু হয়েছে আলোচনা।
অনুষ্ঠানের রেড কার্পেটে সাদিয়া আয়মান হাজির হন এক ভিন্নধর্মী ও নান্দনিক লুকে, যা দেখে রীতিমতো চমকে গেছেন তার ভক্তরা। কারণ, এমন সাজে সচরাচর দেখা যায় না এই অভিনেত্রীকে। তার পোশাক, সাজ ...
বিনোদন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার-এর জমকালো অনুষ্ঠানে আভিজাত্যময় উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই শুরু হয়েছে আলোচনা।
অনুষ্ঠানের রেড কার্পেটে সাদিয়া আয়মান হাজির হন এক ভিন্নধর্মী ও নান্দনিক লুকে, যা দেখে রীতিমতো চমকে গেছেন তার ভক্তরা। কারণ, এমন সাজে সচরাচর দেখা যায় না এই অভিনেত্রীকে। তার পোশাক, সাজ ও উপস্থাপনায় ছিল ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর মেলবন্ধন।
তারকাবহুল এই আয়োজনে সাদিয়া বেছে নেন নীল রঙের একটি চমৎকার জামদানি শাড়ি, যা দিয়ে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস ছিল স্পষ্ট। শাড়িটির সুক্ষ্ম ও উজ্জ্বল কারুকাজ তার রেড কার্পেট লুকে যোগ করে রাজকীয় আবহ। ট্র্যাডিশনাল জামদানির সঙ্গে তিনি পরেছিলেন স্লিভলেস হল্টার নেক ব্লাউজ, যা পুরো লুকে যুক্ত করে আধুনিকতার ছোঁয়া।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এই লুকের একঝাঁক ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিগুলোতে কোথাও তাকে দেখা গেছে ড্রেসিং টেবিলের সামনে নিজের সাজ পর্যবেক্ষণ করতে, আবার কোথাও আত্মবিশ্বাসের সঙ্গে রেড কার্পেটে পোজ দিতে। প্রতিটি ভঙ্গিমা ও অভিব্যক্তিতে ছিল মার্জিত সৌন্দর্যের প্রকাশ, যা ভক্তদের প্রশংসায় ভাসাচ্ছে মন্তব্যঘর।
শুধু পোশাকেই নয়, সাদিয়ার মেকআপেও ছিল স্নিগ্ধতার ছাপ। গ্লোয়িং মেকআপ তার চেহারার সারল্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। চুলে ছিল পরিমিত আধুনিকতার ছোঁয়ায় একটি সাধারণ খোঁপা। গয়না হিসেবে তিনি বেছে নেন ‘গ্লুড টুগেদার’-এর ডিজাইন করা আকর্ষণীয় অলঙ্কার, সঙ্গে মানানসই নেকলেস ও হাতের গয়না পুরো সাজকে এনে দেয় পরিপূর্ণতা।
নিজের পোস্টে সাদিয়া আয়মান জানান, এই রেড কার্পেট লুকটি তৈরি করেছেন একজন ব্রাইডাল মেকওভার আর্টিস্ট। তিনি লেখেন, “মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো রাতের জন্য আমার রেড কার্পেট লুক নিয়ে হাজির হলাম। যারা আমার এই স্বপ্নের লুক বাস্তবে রূপ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, ছোট পর্দা থেকে শুরু করে ওয়েবফিল্ম ও প্রেক্ষাগৃহ—সব মাধ্যমেই নিজের সাবলীল অভিনয়ের ছাপ রেখেছেন সাদিয়া আয়মান। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। চলতি বছর ‘মিউ’ ও ‘লাভ সিটার’ ওয়েবফিল্মেও দর্শকদের মন জয় করেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয় এবং নিয়মিতই নিজের ভিন্ন ভিন্ন লুক দিয়ে ভক্তদের চমকে দেন—যার ধারাবাহিকতাই দেখা গেল এবারের এই উপস্থিতিতে।
