অগ্নি সিস্টেমের মুনাফা কমেছে ২৪ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্নি চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ২৪ শতাংশ মুনাফা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৮ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.২৬ টাকা বা ২৪ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৬ টাকা। ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্নি চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ২৪ শতাংশ মুনাফা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৮ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.২৬ টাকা বা ২৪ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৬ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০৯ টাকা বা ৫৬ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৫২ টাকায়।