সিভিও পেট্রোকেমিক্যালের মুনাফা বেড়েছে ১১৬ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ১১৬ শতাংশ মুনাফা বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.০৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৩৫ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ২.৭৩ টাকা বা ১১৬ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.১২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৬৩ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ১১৬ শতাংশ মুনাফা বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.০৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৩৫ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ২.৭৩ টাকা বা ১১৬ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.১২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৬৩ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৪৯ টাকা বা ৭৮ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৯০ টাকায়।