বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতার পাশাপাশি স্টাইল ও ফ্যাশন সেন্স দিয়ে নিয়মিত আলোচনায় থাকেন চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন লুকে উপস্থিত হয়ে ভক্তদের চমকে দিতে বরাবরই সিদ্ধহস্ত এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন মিম। ছবিগুলোতে তাকে দেখা যায় উজ্জ্বল লাল রঙের একটি স্টাইলিশ বডি-ফিটেড স্লিভলেস ড্রেসে। হাঁটু পর্যন্ত লম্বা পোশাকটির নিচের অংশে থাকা স্লিট তার লুককে ...

বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতার পাশাপাশি স্টাইল ও ফ্যাশন সেন্স দিয়ে নিয়মিত আলোচনায় থাকেন চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন লুকে উপস্থিত হয়ে ভক্তদের চমকে দিতে বরাবরই সিদ্ধহস্ত এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন মিম। ছবিগুলোতে তাকে দেখা যায় উজ্জ্বল লাল রঙের একটি স্টাইলিশ বডি-ফিটেড স্লিভলেস ড্রেসে। হাঁটু পর্যন্ত লম্বা পোশাকটির নিচের অংশে থাকা স্লিট তার লুককে দিয়েছে আরও আধুনিক ও আকর্ষণীয় মাত্রা।

লাল ড্রেসের সঙ্গে মানানসই লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস এবং কানে সোনালি ইয়ার রিং—সব মিলিয়ে এক অনন্য গ্ল্যামারাস উপস্থিতি ফুটে উঠেছে অভিনেত্রীর লুকে। কোনো ছবিতে তাকে দেখা গেছে চেয়ারে বসে স্টাইলিশ পোজ দিতে, আবার কোথাও হাঁটার ভঙ্গিতে ধরা দিয়েছেন একেবারে ফ্যাশন ডিভার মতো।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ লিখেছেন, ‘লাল রঙে আপনাকে অসাধারণ লাগছে’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘আপনার স্টাইল আন্তর্জাতিক মানের।’

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় একাধিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিদ্যা সিনহা মিম। কাজের ফাঁকে তার এমন ফ্যাশনেবল উপস্থিতি ভক্তদের আগ্রহ ও মুগ্ধতা আরও বাড়িয়ে দিচ্ছে।