বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বানশালির আলোচিত সিরিজ হীরামন্ডি-তে লাজ্জো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। বড় বাজেটের পিরিয়ড ড্রামার সেই জৌলুসপূর্ণ জগত থেকে বেরিয়ে এবার একেবারেই ভিন্ন ঘরানার চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য নতুন একটি ক্রাইম থ্রিলার সিরিজে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন রিচা চাড্ডা। এই সিরিজে তাকে দেখা যাবে একজন গোয়েন্দা বা তদন্তকারী ...

বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বানশালির আলোচিত সিরিজ হীরামন্ডি-তে লাজ্জো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। বড় বাজেটের পিরিয়ড ড্রামার সেই জৌলুসপূর্ণ জগত থেকে বেরিয়ে এবার একেবারেই ভিন্ন ঘরানার চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য নতুন একটি ক্রাইম থ্রিলার সিরিজে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন রিচা চাড্ডা। এই সিরিজে তাকে দেখা যাবে একজন গোয়েন্দা বা তদন্তকারী কর্মকর্তার চরিত্রে। ইতোমধ্যে প্রকল্পটির শুটিং শুরু হয়েছে।

জানা গেছে, সিরিজটির গল্প আবর্তিত হবে একটি জটিল অপরাধ ও তার রহস্য উদ্ঘাটনকে ঘিরে। তদন্তের পুরো প্রক্রিয়ায় রিচার চরিত্রটি থাকবে মূল চালিকাশক্তি হিসেবে। নির্মাতারা এখনো সিরিজটির নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি, এটি প্রচলিত ক্রাইম থ্রিলারের বাইরে গিয়ে ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনা নিয়ে হাজির হবে।

‘হীরামন্ডি’র মতো বিশাল ক্যানভাসের কাজের পর একজন গোয়েন্দার চরিত্রে রিচা চাড্ডার এই রূপান্তরকে তার অভিনয় দক্ষতা ও বহুমুখীতার নতুন প্রমাণ হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, শক্তিশালী ও চরিত্রনির্ভর অভিনয়ের জন্য রিচা চাড্ডা বরাবরই প্রশংসিত। এবার রহস্যভেদী এক তদন্তকারীর ভূমিকায় তিনি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন, তা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বাড়ছে কৌতূহল। খুব শিগগিরই সিরিজটির মুক্তির সময়সূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।