অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনডেক্স অ্যাগ্রোর চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৯ শতাংশ মুনাফা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৯০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.১৭ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.২৭ টাকা বা ৯ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.২০ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনডেক্স অ্যাগ্রোর চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৯ শতাংশ মুনাফা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৯০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.১৭ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.২৭ টাকা বা ৯ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.২০ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.১৭ টাকা বা ১৪ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩.৬৬ টাকায়।