ইস্টার্ন লুব্রিকেন্টের মুনাফা বেড়েছে ৬৬ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৬৬ শতাংশ মুনাফা বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৮.৬৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১৭.২৮ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১১.৩৬ টাকা বা ৬৬ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭.৯৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৬.৬২ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৬৬ শতাংশ মুনাফা বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৮.৬৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১৭.২৮ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১১.৩৬ টাকা বা ৬৬ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭.৯৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৬.৬২ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১১.৩৬ টাকা বা ১৭২ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬২.৯১ টাকায়।