এপেক্স ফুটওয়্যারের মুনাফা বেড়েছে ২৮ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ২৮ শতাংশ মুনাফা বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.৫৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৫৬ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৯৮ টাকা বা ২৮ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৯ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ২৮ শতাংশ মুনাফা বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.৫৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৫৬ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৯৮ টাকা বা ২৮ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৯ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০৫ টাকা বা ১০ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫১.৮৯ টাকায়।