বুধবারও ডিএসইতে ৮ পয়েন্ট বৃদ্ধি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক আগেরদিনের ন্যায় বুধবার (২৯ এপ্রিল) একই পরিমাণ বেড়েছে। তবে কমে গেছে লেনদেনের পরিমাণ।
বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩১৭ পয়েন্টে। যা আগেরদিনও বেড়েছিল ৮ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৮৮৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকার। এ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক আগেরদিনের ন্যায় বুধবার (২৯ এপ্রিল) একই পরিমাণ বেড়েছে। তবে কমে গেছে লেনদেনের পরিমাণ।
বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩১৭ পয়েন্টে। যা আগেরদিনও বেড়েছিল ৮ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৮৮৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ১৩৮ কোটি ৯৫ লাখ টাকার বা ১৪ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৯ টি বা ৪৫.০৯ শতাংশের। আর দর কমেছে ১৬৭ টি ৪২.০৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১২.৮৫ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ২৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০ টির, কমেছে ৮৮ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৯০০ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।