মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১২% লভ্যাংশ ঘোষনা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষনা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৪ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.১১ টাকায়।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষনা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৪ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.১১ টাকায়।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২০ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।