শেয়ারবাজারে পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।তবে আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৮৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৮৬৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৮৭ কোটি ৭৮ লাখ টাকা। এ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।তবে আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৮৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৮৬৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৮৭ কোটি ৭৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৩ কোটি ৭৫ লাখ টাকার বা ৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৩ টি বা ২৯.০৪ শতাংশের। আর দর কমেছে ২২০ টি বা ৫৬.৫৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.৩৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫ টির, কমেছে ১১৪ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮০৬ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।