অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বিদায়ী সপ্তাহে (২৬-৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৪ হাজার ৭১৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৪.০১ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৮ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৪.০১ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৬-৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৪ হাজার ৭১৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৪.০১ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৮ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৪.০১ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩৯ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.২০%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - এনসিসি ব্যাংকের ৩.৬৭%, ডমিনেজের ৩.০২%, লাভেলো আইসক্রীমের ২.৫৫% রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২.১৮%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১.৯৭%, খান ব্রাদার্সের ১.৬৮%, যমুনা ব্যাংকের ১.৬৬%, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১.৫৫% ও শার্প ইন্ড্রাস্ট্রিজের ১.৫৩% লেনদেন হয়েছে।