বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করে নিতে ভুলেন না। ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে নিয়েই এখন তার ছোট্ট সংসার। অভিনেতা শরীফুল রাজ–এর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে একাই আগলে রাখছেন এই নায়িকা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমণি। প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি মেয়ে প্রিয়মের জন্মদিন উপলক্ষে সামাজিক ...

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করে নিতে ভুলেন না। ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে নিয়েই এখন তার ছোট্ট সংসার। অভিনেতা শরীফুল রাজ–এর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে একাই আগলে রাখছেন এই নায়িকা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমণি। প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি মেয়ে প্রিয়মের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশনে পরীমণি লেখেন, ‘আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নীল ও সাদা বেলুনে সাজানো মনোমুগ্ধকর একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরীমণি। সামনে রাখা টেবিলে ছিল সুন্দর থিমের একটি কেক, যা পুরো জন্মদিনের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

পরিবার ও সন্তানদের প্রতি পরীমণির ভালোবাসা নতুন নয়। জন্মদিনের ছবিগুলো প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ভক্তদের ভালোবাসায় ভেসে যায়। অনেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি পরীমণির মাতৃত্ব ও দায়িত্বশীলতাকেও প্রশংসায় ভাসিয়েছেন।