অর্থ বাণিজ্য প্রতিবেদক :   সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের ঊভয় শেয়ারবাজারে সব সূচকে পতন হয়েছে। এদিন মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। এছাড়া বেশি সংখ্যক কোম্পানির শেয়ার দর কমেছে।

মঙ্গলবার (০৫ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৬৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৮৩২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকা। ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের ঊভয় শেয়ারবাজারে সব সূচকে পতন হয়েছে। এদিন মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। এছাড়া বেশি সংখ্যক কোম্পানির শেয়ার দর কমেছে।

মঙ্গলবার (০৫ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৬৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৮৩২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৪ কোটি ৭৬ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৭ টি বা ২৭.২৩ শতাংশের। আর দর কমেছে ২২৭ টি বা ৫৭.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৯ টি বা ১৫.০১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬ টির, কমেছে ৯৯ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৮৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমেছিল।