সোনালী সিকিউরিটিজের ট্রেক সনদ বাতিল
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের প্রধান স্টক এক্সচেঞ্জ Dhaka Stock Exchange PLC (ডিএসই) সোনালী সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিল করেছে। প্রতিষ্ঠানটির ট্রেক নম্বর ছিল ২৬১। মঙ্গলবার (০৫ মে) ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
ডিএসই জানিয়েছে, Bangladesh Securities and Exchange Commission (বিএসইসি) প্রণীত (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৭(৩) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধিমালার ৩(২)(গ) ধারা লঙ্ঘনের কারণে কোম্পানিটির ট্রেক সনদ বাতিল করা ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের প্রধান স্টক এক্সচেঞ্জ Dhaka Stock Exchange PLC (ডিএসই) সোনালী সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিল করেছে। প্রতিষ্ঠানটির ট্রেক নম্বর ছিল ২৬১। মঙ্গলবার (০৫ মে) ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
ডিএসই জানিয়েছে, Bangladesh Securities and Exchange Commission (বিএসইসি) প্রণীত (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৭(৩) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধিমালার ৩(২)(গ) ধারা লঙ্ঘনের কারণে কোম্পানিটির ট্রেক সনদ বাতিল করা হয়েছে।
এ প্রেক্ষিতে সোনালী সিকিউরিটিজ লিমিটেডের সকল বিনিয়োগকারী ও গ্রাহকদের তাদের নিজ নিজ অ্যাকাউন্টে থাকা নগদ অর্থ ও সিকিউরিটিজের হিসাব যাচাই করে প্রয়োজনীয় লেনদেন দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে ডিএসই।
এছাড়া, কোম্পানিটির বিরুদ্ধে কোনো দাবি, অভিযোগ বা বকেয়া থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। আগ্রহীরা আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে ডিএসই’র চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন জমা দিতে পারবেন। পাশাপাশি নির্ধারিত অনলাইন অভিযোগ প্ল্যাটফর্মের মাধ্যমেও আবেদন করা যাবে।