বাস্তব ঘটনার ছোঁয়ায় আবারও শক্তিশালী চরিত্রে কঙ্গনা
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও শক্তিশালী চরিত্রে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন। ২০২৫ সালে ইমার্জেন্সি সিনেমায় ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয়ের পর এবার তিনি হাজির হচ্ছেন বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এক নতুন গল্প নিয়ে।
পরিচালক মনোজ তাপাদিয়া নির্মিত এই সিনেমাটি ২০০৮ সালের ভয়াবহ ২৬/১১ মুম্বাই জঙ্গি হামলা চলাকালীন কামা অ্যান্ড অ্যালব্লেস হাসপাতাল-এর সেই রুদ্ধশ্বাস রাতের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। সাধারণ মানুষের অসাধারণ সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগের গল্পই এখানে তুলে ধরা ...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও শক্তিশালী চরিত্রে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন। ২০২৫ সালে ইমার্জেন্সি সিনেমায় ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয়ের পর এবার তিনি হাজির হচ্ছেন বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এক নতুন গল্প নিয়ে।
পরিচালক মনোজ তাপাদিয়া নির্মিত এই সিনেমাটি ২০০৮ সালের ভয়াবহ ২৬/১১ মুম্বাই জঙ্গি হামলা চলাকালীন কামা অ্যান্ড অ্যালব্লেস হাসপাতাল-এর সেই রুদ্ধশ্বাস রাতের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। সাধারণ মানুষের অসাধারণ সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগের গল্পই এখানে তুলে ধরা হবে।
সিনেমার পোস্টার প্রকাশের পর নির্মাতা এটিকে “আনসাং হিরোদের প্রতি শ্রদ্ধাঞ্জলি” হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি এমন এক রাতের কাহিনি—যেখানে ভয়কে জয় করেছিল মানবতা, আর সাহস বাঁচিয়েছিল বহু প্রাণ।
পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনার অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকের মতে, বাস্তবধর্মী ও গভীর চরিত্রেই তিনি বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
এখন দেখার বিষয়, এই নতুন সিনেমার মাধ্যমে কঙ্গনা রানাওয়াত আবারও বক্স অফিসে নিজের অবস্থান কতটা শক্তভাবে প্রতিষ্ঠা করতে পারেন।