অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বৃহস্পতিবার (০৭ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে বীমা খাতের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশ কোম্পানিই বীমা খাতের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা বীমা কোম্পানিগুলোর মধ্যে - কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের ৭.১৪ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৬.৬২ শতাংশ, পূরবী ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (০৭ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে বীমা খাতের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশ কোম্পানিই বীমা খাতের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা বীমা কোম্পানিগুলোর মধ্যে - কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের ৭.১৪ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৬.৬২ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৩০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৮২ শতাংশ শেয়ার দর বেড়েছে।