বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন এই দুই শিল্পী নিজেই। এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, তিনি চেয়েছিলেন তার বাবা নায়করাজ রাজ্জাক-এর কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে সুখবরটি জানাতে। তবে তার আগেই খবরটি গণমাধ্যমে প্রকাশ হয়ে যায়। তিনি আরও বলেন, সভাপতি পদে প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ার ...

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন এই দুই শিল্পী নিজেই। এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, তিনি চেয়েছিলেন তার বাবা নায়করাজ রাজ্জাক-এর কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে সুখবরটি জানাতে। তবে তার আগেই খবরটি গণমাধ্যমে প্রকাশ হয়ে যায়। তিনি আরও বলেন, সভাপতি পদে প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অনেক শিল্পী ফোন ও বার্তার মাধ্যমে তাকে শুভকামনা জানিয়েছেন।

বাপ্পারাজ জানান, চলচ্চিত্র শিল্পীরা চান তিনি যেন শিল্পী সমিতির নেতৃত্বের দায়িত্ব নেন। শিল্পীদের সেই প্রত্যাশাকে সম্মান জানিয়ে দায়িত্ববোধ থেকেই এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের ২০২৪–২৬ মেয়াদ শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই নতুন নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক। সে অনুযায়ী শিগগিরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।