চালু ইস্টার্ন রিফাইনারি, শুরু হচ্ছে তেল উৎপাদন
অপরিশোধিত তেলের সংকটে টানা ২৬ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আবার উৎপাদনে ফিরেছে। শুক্রবার (৮ মে) সকাল ৮টায় শোধনাগারের মূল প্ল্যান্ট পূর্ণদমে চালু করা হয়।
ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, প্ল্যান্ট চালু হলেও উৎপাদন শুরু হতে কয়েক ঘণ্টা সময় লাগবে। এর আগে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল আসার পর শোধনাগার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আমদানি জটিলতায় ...
অপরিশোধিত তেলের সংকটে টানা ২৬ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আবার উৎপাদনে ফিরেছে। শুক্রবার (৮ মে) সকাল ৮টায় শোধনাগারের মূল প্ল্যান্ট পূর্ণদমে চালু করা হয়।
ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, প্ল্যান্ট চালু হলেও উৎপাদন শুরু হতে কয়েক ঘণ্টা সময় লাগবে। এর আগে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল আসার পর শোধনাগার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আমদানি জটিলতায় গত ১২ এপ্রিল থেকে ইআরএলের উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। শেষ চালান এসেছিল গত ফেব্রুয়ারিতে। দৈনিক প্রায় ৪ হাজার টন ডিজেল উৎপাদনে সক্ষম এই শোধনাগার দেশের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন–এর তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার মধ্যে ১৫ লাখ টন পরিশোধন করে ইআরএল।
সংশ্লিষ্টরা জানান, হরমুজ প্রণালি–তে ঝুঁকি বাড়ায় বিকল্প রুট হিসেবে ফুজাইরা ও ইয়ানবু বন্দর ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে উৎপাদনও পুরোপুরি গতি পাবে বলে আশা করা হচ্ছে।